জন্মদিন

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ১৯:৫৫
ক্রিস্টিয়ান বেল :হলিউডের জনপ্রিয় অভিনেতা। ১৯৭৪ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালে ‘দ্য ড্রিমথিফ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি হলিউডে প্রবেশ করেন। আর এই এক ছবিতেই অর্জন করেন ব্যাপক জনপ্রিয়তা। তারপর একে একে অর্ধশত ছবিতে তিনি অভিনয় করেন। গত বছর তার অভিনীত ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ ছবিটি মুক্তি পায়। অস্কার অ্যাওয়ার্ডসহ শতাধিক অ্যাওয়ার্ড তিনি অর্জন করেন।