শিক্ষার্থীদের মাঝে লারা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২০:৪৯
অপেক্ষার পালা শুরু সেই সকাল থেকে। সময় আর যেতেই চায় না। কখন আসবেন ব্রায়ান লারা। কখন চোখের সামনে এক ঝলক দেখা যাবে ক্যারিবিয়ান ক্রিকেটের বরপুত্রকে। অবশেষে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নগরীর উত্তর কাট্টলি মোস্তফা হাকিম উচ্চ বিদ্যালয় ও ডিগ্রি কলেজে পৌঁছালেন চিটাগাং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর লারা। শুধু এই স্কুলটি নয়; সামাজিক কার্যক্রমের অংশ হিসাবে কাল তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরেছেন লারা। শিক্ষার্থীদের সঙ্গে ক্রিকেট নিয়ে, পড়াশোনা নিয়ে কথা বলেছেন। তাদের জীবনের পথ সম্পর্কে কিছু উপদেশ দিয়েছেন।