আফ্রিকান নেশন্স কাপ

কোয়ার্টারে মালির প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২০:৫১
আইভরি কোস্ট, দক্ষিণ আফ্রিকা ও কেপ ভার্দের সাথে ঘানা এবং মালি আফ্রিকান নেশন্স কাপের শেষ আটে যোগ দিল। গত সোমবার কঙ্গো ও মালির ম্যাচটি ১-১ গোলে ড্র হয় এবং ঘানা ৩-০ গোলে হারায় নাইজারকে। ঘানা গ্রুপ বি-তে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের রাউন্ডে গেল। মালি অর্জন করেছে চার পয়েন্ট। পোর্ট এলিজাবেথে নাইজারকে একরকম গুঁড়িয়েই দিয়েছে ঘানা। কিন্তু লড়াই হয়েছে কঙ্গো ও মালির ম্যাচটিতে। মালির পরের রাউন্ডে যেতে একটি পয়েন্টই প্রয়োজন ছিল এবং গুরুত্বপূর্ণ সে পয়েন্ট তারা অর্জন করতে সক্ষম হয়েছে। মালি-কঙ্গো ম্যাচে ৫১টি ফাউল দেখেছেন দর্শকরা। ডারবানে আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে মালির প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। কঙ্গো গ্রুপ পর্বের তিন ম্যাচেই ড্র করেছে। অপরাজিত থেকেই বিদায় হলো তাদের। ঘানা পোর্ট এলিজাবেথে আরেক কোয়ার্টার ফাইনালে লড়বে কেপ ভার্দের বিপক্ষে। ঘানার কোচ উসি আপিয়াহ বলেন, ‘আমি খুশি যে আমরা পরের রাউন্ডে গিয়েছি। কিন্তু এটা মোটেও সহজ ছিল না। প্রথমেই গোল পেয়েছিলাম আমরা। শেষ পর্যন্ত আমি মনে করি প্রয়োজনটা ভালোভাবেই মিটিয়েছি আমরা।’ নাইজারের বিপক্ষে ম্যাচের ছয় মিনিটে আসামোয়া জিয়ানের গোলে এগিয়ে যায় ঘানা। ২৩ মিনিটে ক্রিস্টিয়ান অ্যাটসু ব্যবধান দ্বিগুণ করেন। জন বয়ে ৪৯ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন। এই টুর্নামেন্টে ঘানা চারবারের চ্যাম্পিয়ন। সর্বশেষ তারা আফ্রিকান নেশন্স কাপ জয় করেছে ১৯৮২ সালে। ৩১ বছর পর আবার সুবর্ণ সুযোগ এখন ঘানার সামনে। মালির বিপক্ষে ম্যাচের তিন মিনিটে গোল পেয়ে কঙ্গো এগিয়ে গেলেও বিশেষ কোন লাভ হয়নি। মালি ১৪ মিনিটে এই গোল শোধ করে দেয়। শেষ পর্যন্ত সমতায় শেষ হয় ম্যাচ। মালি আগের আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। আফ্রিকান নেশন্স কাপে সোমবারের ফল গ্রুপ বি কঙ্গো ১ মালি ১ নাইজার ০ ঘানা ৩ আজ বুধবার গ্রুপ ডি আলজেরিয়া আইভরি কোস্ট টোগো তিউনিসিয়া