সম্প্রতি অনুষ্ঠিত টালিউড ও ঢালিউডের দুই দফা যৌথ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষামূলকভাবে কলকাতায় বাণিজ্যিকভিত্তিতে বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। আর এই তালিকায় প্রথম ছবি হিসেবে সিনেমা হলে যাচ্ছে রেদওয়ান রবি পরিচালিত ‘চোরাবালি’ ছবিটি। তবে শুধু কলকাতাতেই নয় ভারতের ইন্দ্রনীল ও বাংলাদেশের জয়া আহসান অভিনীত চলচ্চিত্র চোরাবালি আগামী মার্চ থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও প্রদর্শিত হবে। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সিনেমা হলগুলোতে মুক্তির তারিখসহ সিনেমা হলগুলো ট্রেইলর প্রচার শুরু হয়েছে। এ প্রসঙ্গে ‘চোরাবালি’র অভিনেত্রী জয়া আহসান বলেন, এটি সত্যিই আনন্দের বিষয়। আমাদের চলচ্চিত্র বাইরের দেশ থেকে আয় শুরু করলে অনেক বড় বাজেটের ছবির সম্ভাবনা তৈরি হবে।
