বাংলাদেশ সঙ্গীত পরিবার শিল্পীরা সোমবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নানা রকমের সঙ্গীত পরিবেশন করেন। এটি ছিল পরিবারের ৬ষ্ঠতম সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবারের সাধারণ সম্পাদক এএসএম জহিরুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন পরিবারের সভাপতি রেজিয়া সেলিম কাজল। ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে’ দলীয় পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সঙ্গীত পর্ব । পরে একে একে সঙ্গীত পরিবেশন করেন:ডা. শাহনাজ বিথী, মীর মহিউদ্দীন সোহান, ইয়াসমিন খান দোলন, প্রীতি শাহনাজ, লামিয়া রহমান, সাবরিনা মমতাজ শান্তা, যারা আজাদ সামিহা, রেজিয়া সেলিম কাজল, মো. ইয়াছিন চৌধুরী, শাহনাজ পারভীন লাভলী, শামিমা সুলতানা রিতা, রফিকুল ইসলাম, আয়েশা রাহাত আরা চৌধুরী, বিমল কৃষ্ণ মৃধা, ওহামা আক্তার, এএসএম জহিরুল হক চৌধুরী, আবুল কাসেম, এ্যামিলি পারভীন, মো. হাবিবুর রহমান, এস কবির, মো. মাহতাব উদ্দীন, শিশির অধিকারী। যন্ত্রসঙ্গীতে ছিলেন কমল কুমার মালো, অরূপ শীল, শিশির অধিকারী, এস কবির, রাসেল, মাহতাব উদ্দীন, বিমল কৃষ্ণ মৃধা, জহিরুল হক চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনা করেন শুভাশিষ গোস্বামী ও সঙ্গীত পরিচালনায় এ্যামিলি পারভীন ও ওহামা আক্তার এবং সার্বিক তত্ত্বাবধানে মীর মহিউদ্দীন সোহান ও শিশির অধিকারী।
