ইউল্যাব শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত দেশ গড়ার শপথ

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:০১
ইউনিভার্সিটি ল্যাবরেটরি এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ইউলেসা)-এর উদ্যোগে সোমবার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশে শিক্ষার পরিবেশ উন্নয়ন, নকল প্রতিরোধ, শিক্ষাঙ্গনে সন্ত্রাস রোধ, সর্বোপরি দুর্নীতিমুক্ত-অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। কলম ছুঁয়ে শিক্ষার্থীদের শপথ পাঠ করান এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন, অভিনেত্রী সারাহ বেগম কবরী এমপি এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের অধ্যক্ষ সেলিনা বানু। অনুষ্ঠানে ইউলেসার সভাপতি নাইম আহমেদ খানসহ উপস্থিত ছিলেন ডা. সিদ্দিকুর রহমান, নাসের ইকবাল, সাগর লোহানী, কামরুল আমিন, মো. কায়সার, হাফিজুল হক, ফজল মোহাম্মদ খান, এবিএম ফরহাদ, স্বপন ঠাকুর, জাকির হোসেন, ফারহানা পারভীন, আতিকুল ইসলাম, রওনক জাবীন, ডা. রাজিয়া রহমান, খন্দকার আফসানা আমীন, মো. সেলিম, আজমল হোসেন, সালমান হোসেন, শাহাদাত হোসেন, মিনহাজ উদ্দিন খান প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি