নেপালের ফ্রেন্ডশীপ স্কুল হ্যান্ডবল টুর্ণামেন্টে অংশ নিতে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ হ্যান্ডবল দল আজ নেপাল যাচ্ছে। ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট অনৃুষ্ঠিত হবে নেপালের রাজধানি কাঠমান্ডুতে। নেপাল হ্যান্ডবল এসোসিয়েশন আয়োজন করেছে টুর্নামেন্ট।
ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ এক মাসের অনুশীলন শেষে ১৭ জন খেলোয়াড় চুড়ান্ত করে। তারা হলেন নাবিয়া মাইসুন, কামরুন নাহার মিম, সাবাহ শাহনুর আনিস, রুমাইয়া তাবাসসুম ইমু, কাশেমুন নাহার জিম, আয়েশা মেহজাবিন, রাইদাহ আশরাফুন ওমর, আল আলভি তুষি, ফাতেমা আক্তার, নাশরাহ তারান্নুম ইয়ানা, সৈয়দা আশফা তোয়াহা দ্যুতি, সৈয়দা আবরার তোয়াহা দ্রাহা, সাবরিনা ওসমান, সাজিয়া ওসমান এশা,জেরিন তাহসিন, রাফিয়া তাবাসসুম, মালিহা বিনতে মাসুদ। দলনেতা নুরুল ইসলাম, কোচ নারিস উল্লাহ লাবলু, কর্মকর্তা মইন উদ্দিন ভুইয়া, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা তাসনিম আকবরী এবং লিপি বেগম যাচ্ছেন দলের সাথে। খেলোয়াড়দের ট্রাকস্যুট এবং জার্সী দিয়েছে মৌসুমী ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।
