দশেদশ

ঊর্মিলা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৪৮
বাবা নাম রেখেছিলেন শ্রাবন্তী কর। পুরো নাম ঊর্মিলা শ্রাবন্তী কর। ছোটবেলা থেকেই মনে স্বপ্ন বুনতেন একদিন মিডিয়ায় কাজ করবেন, বিখ্যাত হবেন। সেই ভাবনা থেকে ২০১০ সালে নাম লেখান চ্যানেল আই-লাক্স সুপারস্টারের সুন্দরী প্রতিযোগিতায়। একদিকে আইন বিষয়ে পড়াশোনার চাপ, অন্যদিকে প্রতিযোগিতা। শেষ পর্যন্ত ১১০ জনের টিম থেকে উঠে আসেন শীর্ষ ছয়ে। এরপর ধীরে ধীরে রঙিন দুনিয়ার মানুষ হয়ে উঠেন ঊর্মিলা। ভাবনার নানা রঙের মাঝে দেখা-অদেখার এই মেধাবী শিল্পী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে জানিয়েছেন তার নানা ভালোলাগার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার ১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—  আমার বাবা-মা, আমার পৃথিবী। ২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—  সহজে কাউকে ‘না’ বলতে পারি না।  সব সময়ই সবার ভালো কামনা করি। ৩টি দোষ, যা পাল্টাতে চাই—  একটু বেশি রাগী। তবে সামলে নিই সহজেই।  অনেক বেশি আবেগপ্রবণ।  জেদটা একটু বেশি। ৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী, যাদের আমি অনুকরণ নয়; অনুসরণ করি—  হুমায়ুন ফরিদী, তার সঙ্গে অভিনয় করার সৌভাগ্য আমার হয়নি—দুঃখটা সারা জীবনই থাকবে।  সাদিয়া সুলতানা মৌ, অনেক ভালো লাগে।  আসাদুজ্জামান নূর, তার অভিনয়শৈলী মুগ্ধ করে।  সুবর্ণা মুস্তাফা, তার অন্ধ ভক্ত আমি। ৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—  রায়হান খান  আলভি আহমেদ  রুমেল  মোস্তফা সরয়ার ফারুকী  মেজবাউর রহমান সুমন ৬টি প্রিয় চলচ্চিত্র—  ওরা ১১জন  হঠাত্ বৃষ্টি  শ্রাবণ মেঘের দিন  মনপুরা  শোভা  রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে সব চলচ্চিত্র ৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—  কক্সবাজার  সেন্টমার্টিন  সিলেটের জৈন্তা পাহার  ব্যাংকক  মালয়েশিয়া  সিঙ্গাপুর  নীলগিরি ৮টি প্রিয় খাবার  পিত্জা  পাসতা  ভাত-ডাল  মায়ের হাতের যেকোনো খাবার  ভুনা খিচুরি  চিংড়ি মাছ  আইসক্রিম  চকলেট ৯ জন পছন্দের লেখক—  সমরেশ মজুমদার  হুমায়ূন আহমেদ  সুনীল গঙ্গোপাধ্যায়  তসলিমা নাসরিন  রবীন্দ্রনাথ ঠাকুর  ইমদাদুল হক মিলন  শরত চন্দ্র চট্টোপাধ্যায়  শীর্ষেন্দু মুখোপাধ্যায়  জীবনানন্দ দাস ১০টি প্রিয় নাটক —  ছোঁয়া  ওল্ড ভার্সেস নিউ  একজন মিমি’র গল্প  ৫১-বর্তী  লীলাবতী  বাতাসে মুক্তির গান  মন ফড়িংয়ের গল্প  সার্কেল  এইসব দিনরাত্রি  সংশপ্তক।