খোঁজখবর

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৫১
এবার শুধু অপেক্ষা গত প্রায় দুই মাস ধরে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন না হালের টিভির ব্যস্ততম মডেল-অভিনেত্রী মিথিলা। মিডিয়ার সব ধরনের কাজ থেকে দূরে সরে আছেন তিনি। কারণটা অবশ্য বেশ সুখেরই। বর্তমানে অধীর অপেক্ষায় রয়েছেন মিথিলা। কোনো নাটক কিংবা বিজ্ঞাপনের জন্য নয়, সংসারে নতুন অতিথির অপেক্ষায় রয়েছেন তিনি। মা হতে যাচ্ছেন মিথিলা। তাই মডেলিং-গান-অভিনয় এখন আর করছেন না। অন্যদিকে শুধু মিথিলাই নন, মিডিয়ার কাজ থেকে বিরতিতে রয়েছেন তার স্বামী সংগীত তারকা তাহসানও। স্ত্রীর যত্নের জন্যই গান ও অভিনয়ে বিরতি নিয়েছেন তাহসান। জানা গেছে সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়েই তাদের ঘর আলোকিত করে নতুন অতিথি আসার কথা রয়েছে। সর্বশেষ মিথিলা ও তাহসান একসঙ্গে চ্যানেল টুয়েন্টি ফোরের ‘হানিমুন’ শীর্ষক অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন। অনুষ্ঠানটিতে তাদের উপস্থাপনা বেশ প্রশংসিতও হয়েছে। তবে পরবর্তীতে অনাগত সন্তানের জন্যই এই অনুষ্ঠানটির উপস্থাপনা তারা ছেড়ে দেন। নতুন চলচ্চিত্রের টাইটেল গানে হাবিবের সঙ্গে জুটি বেঁধে ‘ভালোবাসবো বাসবোরে বন্ধু’ গান শুরু করেন ন্যান্সি। সেই থেকে শুরু ন্যান্সির গানের পথে হাঁটা। দ্বিধা শিরোনামে ‘বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুকনা’সহ অসংখ্য গানের তুমুল জনপ্রিয় এই গায়িকা এবার কণ্ঠ দিলেন পরিচালক কালাম কায়সারের নতুন চলচ্চিত্র ‘ভালোবাসতে মন লাগে’-এর টাইটেল গানে। তার সাথে আরও ছিলেন কণ্ঠশিল্পী রুপম। ফিরোজ প্লাবনের কথা এবং সুরে গত ২৫ জানুয়ারি স্টুডিও বাজনাতে এই টাইটেল গান দিয়েই ছবির মহরত অনুষ্ঠিত হয়। চলচ্চিত্রের সংগীতায়োজনে রয়েছেন ফিরোজ প্লাবন ও ডালিম। আর চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত নায়ক হূদয়। রিমেক হচ্ছে ‘অন্তরে অন্তরে’ বরেণ্য চলচ্চিত্রকার শিবলী সাদিক পরিচালিত এবং মৌসুমী-সালমান শাহ অভিনীত সুপারহিট ছবি ‘অন্তরে অন্তরে’ রিমেক হবে। ছবির প্রযোজনা সংস্থা আশা প্রোডাকশন থেকে কপিরাইট নিয়ে ছবিটির গল্প, গান—সবকিছুই প্রায় অবিকল রেখে কেবলমাত্র নতুন আঙ্গিকে ছবি পুনঃনির্মাণ করবেন তরুণ পরিচালক আতিক রহমান। ইতোমধ্যেই আশা প্রোডাকশনের সঙ্গে আতিক রহমানের কথাবার্তা কাগজপত্র সবকিছুই চূড়ান্ত হয়েছে। আগামী মার্চ থেকে শুটিং করার প্রস্তুতি নিচ্ছেন বিজ্ঞাপনচিত্র ও নাট্যনির্মাতা আতিক রহমান। জানালেন, বর্তমানে তিনি শিল্পী নির্বাচনে ব্যস্ত। প্রধান প্রধান চরিত্রে কে কে অভিনয় করবেন সেটা চূড়ান্ত হওয়ার পর পরই বিশাল আয়োজনে ‘অন্তরে অন্তরে’ ছবির শিল্পী কলাকুশলীর নাম ঘোষণা করবেন। ভূত চরিত্রে হুমায়ূন আহমেদের লেখা অবলম্বনে নির্মাণ হয়েছে নাটক ‘নিজাম সাহেবের ভূত’। জিনাত হোসেন যূথীর নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন জুয়েল রানা। এতে নিজাম সাহেবের নাম ভূমিকায় অভিনয় করেছেন তৌকীর আহমেদ। নাটকের গল্প গড়ে উঠেছে, নিজাম সাহেব খুব নীরিহ একজন মানুষ। তার স্ত্রী সব সময় তার সঙ্গে ঝগড়া করেন। একদিন মার্কেটে কেনাকাটা করতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যান নিজাম সাহেব। তার পর থেকে নিজাম সাহেব ভূত হয়ে যান। তার সঙ্গে পরিচয় হয় অন্য আরেকটি ভূতের। তারপরই গল্প এগিয়ে যায় অন্যদিকে। তৌকীর আহমেদের প্রিয় একজন মানুষ ছিলেন হুমায়ূন আহমেদ। ‘তার লেখায় আমি নাটকে অভিনয় করেছি, চলচ্চিত্র নির্মাণ করেছি। আবার তার লেখায় নিজেকে সস্পৃক্ত করতে পেরে ভালো লাগছে। নাটকটি আশা করছি সবার কাছে ভালো লাগবে,’ তৌকীর আহমেদ বলেন। ‘নিজাম সাহেবের ভূত’ নাটকে আরও অভিনয় করেছেন রোজী সেলিম, ফারুক আহমেদ, পুতুল, ঝুমুর, জয়ন্তিকাসহ আরও অনেকে। অপহরণের পর সম্প্রতি অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী জুঁই করিম ‘অপহরণের পর’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হাসান মোরশেদ। এতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, আনিসুর রহমান মিলন, ইন্তেখাব দিনার, নাদিয়া, মাজনুন মিজান প্রমুখ। এদিকে মোশাররফ করিম বলেন, ‘এই নাটকে আমি একজন অভিনেতা, যাকে কয়েকজন তরুণ অপহরণ করে। এখানে মজার বিষয় হলো অপহরণকারীরা নিজেরাও অভিনেতা মোশাররফের ভক্ত, কিন্তু প্রেমিকার প্ররোচনায় কাজটি করে তারা। অপহরণের কারণটা তারা মোশাররফ করিমকে জানিয়ে দেয়। প্রিয় অভিনেতাকে খুশি করতে নানা রকম চেষ্টা চালায় তারা। এদিকে, অপহরণের খবরটি মিডিয়াতে প্রকাশ হয়ে গেলে তুমুল হৈচৈ পড়ে যায়। বিভিন্ন অভিনেতা- অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সন্দেহের তীর যায় অভিনেত্রী দীপা খন্দকারের দিকে। ঘটতে থাকে নানা নাটকীয়তা।’