‘আর একটা মাস সময় চাই। আমি জানি আমার জন্য কোটি প্রাণ গেল দুই মাস ধরে অস্থির হয়ে আছেন।’
গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু
হঠাত্ অসুস্থ এবং বিশ্রামের কারণে বিনয়ের সঙ্গে অগুনতি শ্রোতা-ভক্ত আর শুভানুধ্যায়ীর কাছে এভাবেই সময় চাইলেন।
‘পুতুল খেলার বয়স থেকে আমি চলচ্চিত্রের সঙ্গে জড়িত। এই চলচ্চিত্র আমাকে সবই দিয়েছে। যশ, সম্মান, খ্যাতি, অর্থ, নির্মাতাদের বিশ্বাস, দর্শকদের ভালোবাসা সব। এখন আর আমার নতুন করে কিছুই চাওয়ার নেই, শুধু মানুষের ভালোবাসা ছাড়া।’
চলচ্চিত্র অভিনেত্রী ববিতা
নিজের চলচ্চিত্র জীবন সম্পর্কে বলেন।
‘ভালো, অপ্রতিদ্বন্দ্বী অভিনয়ের ইচ্ছা জাগে। আমার কাছে কখনও মনে হয়নি নায়িকা চরিত্রে অভিনয় করব। সেখান থেকেই বলা যায়, বিজ্ঞাপনচিত্রে কাজের প্রতি আমার ঝোঁকটা কমে যায়। অভিনয়টাকেই ভালোভাবে বেছে নিয়েছি।’
বিদ্যা সিনহা মীম
নিজের কাজ করার ধরন সম্পর্কে বলেন।
‘এবার করব মঞ্চে। নাগরিক থেকে পুরোনো একাধিক নাটক আবার মঞ্চে আনা হবে। তারমধ্যে একটি গ্যালিলিও। এই নাটকে অভিনয় করব। আর টিভি নাটকে কাছাকাছি সময়ে কিছু করার সম্ভাবনা নেই।’
প্রখ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূর
অনেকদিন পর মঞ্চ নাটকে ফেরার প্রসঙ্গে বলেন।
