শিলাইদহে দুই বাংলার সাংস্কৃতিক উত্সব

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৫৩
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয়ের শতবর্ষ পদার্পণে দুই বাংলার সাংস্কৃতিক উত্সব হাজারও মানুষের মিলনমেলায় পরিণত হয়। সরকারের উপদেষ্টা, শীর্ষ মন্ত্রী, কূটনীতিক দেশ-বিদেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, রাজনীতিক অংশগ্রহণ করেন এই উত্সবে। ১৮ জানুয়ারি বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুমারখালির শিলাইদহ কুঠিবাড়ি আঙিনা কানায় কানায় পূর্ণ হয় দুই বাংলার রবীন্দ্র ভক্ত-শিষ্যদের পদচারণায়। দুই দিনব্যাপী উত্সবের উদ্বোধন হয় শিলাইদহ কুঠিবাড়িতে। সমাপনী হয় পরেরদিন ঢাকার বাংলা একাডেমী চত্বরে। বিকালে উত্সব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ‘গীতাঞ্জলি একশ’ শিরোনামে বাংলাদেশের অতন্দ্র একাত্তর, ভারতের ফ্রেন্ডস্ অব বাংলাদেশ এবং বাংলা একাডেমীর যৌথ আয়োজনে আজ উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা পর্বে অতন্দ্র একাত্তরের আহ্বায়ক বেলাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বেগম সুলতানা। তরুণ সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোচনা করেন অধ্যাপক হাসান আজিজুল হক, অধ্যাপক সনত্ কুমার সাহা, শুভ প্রসন্ন ভট্টাচার্য, ভারতীয় উপ-হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী, অতন্দ্র একাত্তর’র যুগ্ম-আহ্বায়ক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সদস্য সচিব মুজতবা আহমেদ মুরশেদ, যুগ্ম-সচিব জয়ন্ত আচার্য, ভারতের বিশিষ্ট নাট্যকার তপশ্রী গুপ্তা, লেখক প্রকাশক ত্রিদিব চট্টোপাধ্যায় প্রমুখ। কুঠিবাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী পিঠা উত্সব, বইমেলা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। শেষে সাংবাদিক আবেদ খানের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ এবং ভারতের শিল্পীবৃন্দ আবৃত্তি ও সংগীত পরিবেশন করবেন। গান পরিবেশন করেন ভারতের সংগীত শিল্পী ইন্দ্রনীল সেন, শান্তনু রায় চৌধুরী, প্রমীতা মল্লিক, মৌসুমী রায় চৌধুরী, শুভ্রনীল চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, লকেট চ্যাটার্জী, আবৃত্তি শিল্পী সত্যম রায় চৌধুরী, মল্লিকা মজুমদার, যন্ত্রে ছিলেন ভারতের অনুপম মল্লিক, কুনাল চক্রবর্তী, নির্মল কুমার মজুমদার, শক্তিপদ দাস, বিশ্বরূপ নাথ। বাংলাদেশের সংগীত শিল্পী ফাইম হোসেন চৌধুরী, মহিউজ্জামান চৌধুরী ময়না, লিলি ইসলাম, বুলবুল ইসলাম, তানিয়া মান্নান, সুস্মিতা আহমেদ বর্না, শারমিন সাথী ময়না। আবৃত্তি শিল্পী ছিলেন লাইলা আফরোজ, ডালিয়া আহমেদ, শিমুল মুস্তাফা, ঝর্ণা সরকার। যন্ত্রে ছিলেন বাংলাদেশের এনামুল হক ওমর, সুনীল সরকার, ইউসুফ খান, অসিত বিশ্বাস।