রিয়েলিটি শো’তে ভজন ক্ষ্যাপা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৫৫
কুষ্টিয়া এনটিভিতে প্রচারিতব্য প্রতিযোগিতামূলক সংগীত প্রতিভা অন্বেষণ তোমাকেই খুঁজছে বাংলাদেশ শীর্ষক ‘ক্ল্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কয়েক হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে সেরা-৩০-এ স্থান করে নেওয়ার কৃতিত্ব দেখিয়েছে কুষ্টিয়ার ছেলে বাউল ভজন ক্ষ্যাপা। পরবর্তীতে ১ ফেব্রুয়ারি এসএমএস রাউন্ডে গান গাইবেন কুষ্টিয়ার এই সংগীত জিনিয়াস। ভজন বলেন, ‘আমি শেকড় সন্ধানী শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে চাই। সেরা-৩০ পর্যন্ত আসতে আমাকে যারা আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আগামী ১ ফেব্রুয়ারি এসএমএস রাউন্ডে তার ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও আশাবাদী বাউল ভজন খ্যাপা।’