মরমী কবি আব্দুল মজিদ তালুকদার স্মরণোত্সব

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৫৬
নেত্রকোনা নেত্রকোনা জেলার কন্দুয়া উপজেলার ইটাউতা গ্রামের মরমী কবি, গীতিকার, সুরকার, বাউল সাধক ও কণ্ঠশিল্পী আব্দুল মজিদ তালুকদারের স্মরণে মরমী কবি আব্দুল মজিদ তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে দুই দিনব্যাপী ‘লোক উত্সব’ কেন্দুয়ায় অনুষ্ঠিত হয়। আব্দুল মজিদ তালুকদার স্মৃতি সংসদের সভাপতি মো. জালাল উদ্দিন খানের সভাপতিত্বে লোক উত্সব উদ্বোধন করেন, লেখক ও সাংবাদিক আহমেদ ফখরুদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লোক ঐহিত্য সংগ্রাহক বাবু সন্তোষ সরকার। বক্তব্য রাখেন, কেন্দুয়া মতিয়র রহমান খান, মশিউর রহমান মশু, তানভীর জাহান চৌধুরী, আমিনুর রহমান খান পাঠান, মো. তাজিম উদ্দিন ফকির, সাংবাদিক রাখাল বিশ্বাস, সোহরাব হোসেন ও সাজ্জাত হোসেন খান বিল্লাল প্রমুখ। পরে আব্দুল কুদ্দুস বয়াতিসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত দেশবরেণ্য বাউল ও পালাগানের শিল্পীরা সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।