ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে কমলগঞ্জে বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণে আলোচনা ও কবিতার পাঠ অনুষ্ঠিত হয়। গত ২৬ জানুয়ারি শনিবার বিকাল ৪টায় উপজেলার শমশেরনগরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা ও কবিতার পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা ও কবিতা পাঠ করেন আপ্তাব লষ্কর, মৃগেন চক্রবর্তী, মোস্তফা কামাল, বিপুল দাস, রাসেল আহমদ,বজলুর রহমান, পলাশ দে, মানিক মিয়া প্রমুখ। অনুষ্ঠানের প্রারম্ভে উপস্থাপক বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের রাজনৈতিক জীবনদর্শন ও সুকান্তের লেখা কবিতা ‘লেনিন’ পাঠ করেন।
