শেষ হলো আন্তর্জাতিক শিশু-কিশোর ক্যাম্প

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৫৯
নোয়াখালী ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ এই স্লোগান নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে আন্তর্জাতিক শিশু কিশোর প্রশিক্ষণ ক্যাাম্প শেষ হয়েছে। ১৫ থেকে ১৮ জানুয়ারি চারদিন ব্যাপী এই প্রশিক্ষণ ক্যাম্পে শিশু-কিশোরদের সাংস্কৃতিক, সামাজিক, খেলাধুলা ও শরীরচর্চা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বেগমগঞ্জ উপজেলার কেবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় খেলাঘরের তত্ত্বাবধানে শিশু সংগঠন বনলতা খেলাঘরের উদ্যোগে এ ক্যাম্পে ভারত, নেপাল এবং বাংলাদেশের ৫’শ শিশু কিশোরের অংশগ্রহণে শিশু কিশোর অংশগ্রহণ করে। উদ্বোধনী ও সমাপনীতে শিশু-কিশোরদের মনোমুগ্ধকর প্রদর্শনী, জারি গান, নেপালের শিশু-কিশোরদের নৃত্য এবং ভারতের সবপেয়েছি আসনের ব্রতচারী প্রার্থনা এবং ব্রক্ষ্মচারী রায় বেশে নৃত্য ক্যাম্পের অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অতিথি ও দর্শকদের দৃষ্টি কাড়ে। শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে ভারত এবং নেপাল থেকে আসা ২৮ শিশু-কিশোর ও সংগঠককে বেগমগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার সমাপনীতে ইউপি চেয়ারম্যান সামছুল আলম লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার নুরুল হক, চীেমুহনী পৌরসভার মেয়র মামুনুর রশিদ কিরণ, কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া প্রমুখ। এর আগে ১৫ জানুয়ারি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ডা. এবিএম জাফর উল্যা।