ফো কা স

শুরু হচ্ছে গর্ব

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২০:৩২
‘গাও প্রাণ খুলে গাও’ স্লোগান ধারণ করে পোশাক শিল্পীদের গান গাওয়ার সুযোগ করে দেওয়ার অঙ্গীকার নিয়ে দ্বিতীয়বারের মতো রিয়েলিটি মিউজিক শো ‘গর্ব’ আগামী ৩ ফেব্রুয়ারি থেকে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে। প্রতি রবি, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে। এবারের এ অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন সাবিনা ইয়াসমীন, তপন চৌধুরী ও কনক চাঁপা।