‘ভাওয়াইয়া’ গানের দলের তত্ত্বাবধানে এবং শিল্পী আলম রাজার পরিচালনায় ‘ভাওয়াইয়া স্কুল’-এর একবছর মেয়াদী সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্যাচের ভর্তি শুরু হয়েছে। বিশোয়িত এই ভাওয়াইয়া স্কুলে একেবারেই ফ্রি-তে ভর্তি ও এক বছরের কোর্স করানো হয়। আগ্রহীদের আগামী ১ ফেব্রুয়ারি দুপুর ২টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তন ভবনের নিচতলায় সরাসরি উপস্থিত হয়ে কণ্ঠস্বর পরীক্ষা ও ভর্তি ফরম পূরণ করতে হবে। এ ছাড়া গেল সপ্তাহে শফিউল আলম রাজার তত্ত্বাবধানে বার্ষিক ভাওয়াইয়া উত্সব পালন করা হয়। ভাওয়াইয়া উত্সব প্রসঙ্গে রাজা বলেন, ‘আমরা গত প্রায় অর্ধযুগ ধরে এই ভাওয়াইয়া উত্সব পালন করে আসছি। সেই ধারাবাহিকতায় এবারে আরও বড় করে আয়োজিত হয় আমাদের ভাওয়াইয়া উত্সব।’
