একুশে টেলিভিশনে শীঘ্রই আসছে ‘থ্রি কমরেডস’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং দীপু হাজরা প্রযোজনায় নির্মিত হয়েছে ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘থ্রি কমরেডস’। ‘থ্রি কমরেডস’-এর ভূমিকায় অভিনয় করেছেন হাসান মাসুদ, শাহরিয়ার নাজিম জয় এবং হিল্লোল। ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন অহনা, সীমানা, নওশীন, শামস সুমন, ফারজানা চুমকি, মাসুদ রানা মিঠু, সুমনা সোমা, ড. ইনামুল হক, তন্দ্রা, সিরাজ হায়দা, তুষার মাহমুদসহ আরও অনেকে। গত ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির ১২ পর্বের একটানা শুটিং হয়। এখন চলছে এডিটিং টেবিলে কাটছাটের কাজ। কমেডি ধাঁচের এ গল্পটি গড়ে উঠেছে একটি মেসবাড়িকে কেন্দ্র করে। ‘থ্রি কমরেডস’ সম্পর্কে দীপু জানান, ‘এটি আমার প্রথম ধারাবাহিক তাই অনেকটা সাবধানেই কাজটি করবার চেষ্টা করছি যাতে দর্শক কিছুটা নির্মল বিনোদন গ্রহণ করতে পারে।’ আগামী ফেব্রুয়ারি থেকে নাটকটি একুশে টেলিভিশনে প্রচারের সম্ভাবনা রয়েছে।
