আজ রাত ১১টা ১৫ মিনিটে দিগন্ত টেলিভিশনে প্রচার হবে দিগন্ত টেলিভিশনের সাপ্তাহিক ফোনোলাইভ কনসার্ট ‘দিগন্ত মিউজিক আওয়ার’। এই অনুষ্ঠানে দেশের বরেণ্য সব শিল্পীরা দর্শকদের অনুরোধে গান পরিবেশন করে থাকেন। ‘মিউজিক আওয়ার’-এর আজকের পর্বে অংশগ্রহণ করবেন তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী ইমরান এবং পূজা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মডেল-অভিনেতা আলিফ। শিল্পীদ্বয় দিগন্তের স্টুডিওতে উপস্থিত থেকে ফোনে দর্শকদের সাথে সরাসরি কথা বলবেন, দর্শকদের অনুরোধে গান পরিবেশন করবেন এবং শেয়ার করবেন সংগীত নিয়ে তাদের ভবিষ্যত্ পরিকল্পনার কথা।
