জন্মদিন

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২০:৩৬
অমৃতা অরোরা :২০০২ সালে ‘কিতনে দুর কিতনে পাস’ ছবিতে ফারদিন খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন অমৃতা অরোরা। বড় বোন আইটেম গার্ল মালাইকা অরোরা বড় ধরনের সাফল্য পেলেও অমৃতা ক্যারিয়ারে খুব একটা সুবিধা করতে পারেননি। তারপরও তিনি কাজ করেছেন প্রায় দেড় ডজন ছবিতে। এসব ছবির মধ্যে উল্লেখযোগ্য ‘আওয়ারা পাগল দিওয়ানা’, ‘এক অর এক গারা’, ‘গার্লফ্রেন্ড’, ‘মুজসে শাদি কারোগি’, ‘ফাইটক্লাব’, ‘হ্যালো’, ‘গোলমাল রিটার্নস’। আজ এই বলিউডি অভিনেত্রীর জন্মদিন।