ভিয়া বার্সেলোনাতেই থাকছে!

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:২২
আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার মঙ্গলবার জানান এফসি বার্সেলোনা ডেভিড ভিয়াকে ছেড়ে দিতে অস্বীকার করেছে। গতকাল লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগে ম্যাচ ছিল আর্সেনালের। আর এই ম্যাচের আগে ওয়েঙ্গার সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান। ওয়েঙ্গার বলেন,‘বার্সা ডেভিড ভিয়াকে ছাড়তে রাজি নয়। তারা এই ব্যাপারটি পরিষ্কার করেছে।’ ওয়েঙ্গার নতুন খেলোয়াড় দলে আনতে অনাগ্রহ প্রকাশ করেছেন। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘খেলোয়াড় কেনার প্রয়োজন তখন যখন তারা আপনার দলকে শক্তিশালী করতে পারে। এছাড়া আপনি এটা করতে পারেন না। আমাদের এমন মানসম্পন্ন স্ট্রাইকার রয়েছে।’ ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড ব্যাকহ্যামকে দলে নেয়ার ব্যাপারটিও উড়িয়ে দিয়েছেন তিনি।