আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২০ হাজারের মতো নারী শ্রমিক নিবে হংকং। এজন্য ফেব্রুয়ারির শেষ নাগাদ নারী শ্রমিক পাঠানোর অনলাইন নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার হংকংয়ের অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যামপ্লয়মেন্ট এজেন্সির (এওবিইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রণালয়ে হংকং রিক্রুটিং এজেন্সির ১৪ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠক হয়।
