গত মঙ্গলবার বিকালে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে সেলিনা (১০) নামে এক শিশুকন্যা রহস্যজনকভাবে নিখোঁজ হয়। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মিলেনি। তার গায়ের রং কালো, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল ছোট, পরনে ছিল সাদা ফ্রক ও কালো সালোয়ার। তার নিখোঁজের বিষয়ে নিউমার্কেট থানায় জিডি করা হয়েছে। সন্ধানপ্রার্থী-তানভীর মোস্তফা, ৩০৬, এলিফ্যান্ট রোড, ঢাকা।
