গত বছর প্রায় দেড় হাজার কোটি টাকার বাজি জিতেছে বলিউড ইন্ডাস্ট্রি। আর এই বাজিতে অংশগ্রহণের সুযোগটা নিচ্ছেন প্রায় সবাই। সেদিক থেকে ‘রেস টু’ ছবিটা শুরুতেই বেশ বাজিয়ে জানান দিল, হারতে আসিনি। আগের সিক্যুয়েলটা যারা দেখেছেন, তারা একটা ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। এ ছবি জমিয়ে দিবেই। আর তাই বোধহয় করতে যাচ্ছে ‘রেস টু’। বলা যায় এ বছরের সেরা তারকাখচিত চলচ্চিত্র এটি। সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন, আমিশা পাটেল, জন আব্রাহাম, জেক্যুলিন ফার্নান্দিজ, অনিল কাপুরের মতো তারকারা অভিনয় করেছেন এতে। তার ফলাফল স্বরূপ দেখা গেছে প্রথম দিনেই ১৫.১২ কোটি রুপি এবং ছয় দিনে ৭০ কোটি রুপি ছাড়িয়ে গেছে ছবিটি। আর ক’দিন গেলেই ছবিটি ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করবে। এও বলা যায় ২০১৩ সালের এটিই প্রথম কোনো ছবি যেটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করছে।
