বর্তমানে স্যাটেলাইট চ্যানেল খুললেই নানা রকম রিয়েলিটি শোয়ের ধাক্কা। এখন অধিকাংশ সিনিয়র শিল্পীরা রিয়েলিটি শোয়ের বিচারকের চেয়ারেই বাক্সবন্দি হচ্ছেন। তবে এর ভেতরেও কিছুটা ব্যতিক্রম আনার জন্য বিচারক সংগীতশিল্পীদের পাশাপাশি বসিয়েছেন চিত্রনায়িকা মৌসুমীকে। চ্যানেল নাইনের সেই মিউজিক রিয়েলিটি ‘পাওয়া ভয়েজ’-এর একটি পর্বে সুবীর নন্দী ও চিত্রনায়িকা মৌসুমী। যদিও আপাতত বিচারক হিসেবে সুবীর নন্দী ইস্তফা নিয়েছেন। তার জায়গায় এসেছেন বাপ্পা মজুমদার।
