দীর্ঘবিরতির পর নতুন তিন্নি

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ১৮:৫২
দীর্ঘ বিরতির পর আবারও কোনো টিভি শোতে দর্শকদের সামেনে হাজির হলেন এক সময়ের জনপ্রিয় মডেল অভিনেত্রী তিন্নি। তবে নতুন রূপে নতুন গেটআপের এই তিন্নিতে তাই খুব সহসা চেনাটাও যেন মুশকিল। এটিএন বাংলার একটি পাঁচমিশালী অনুষ্ঠান ‘স্মাইল শো’তে তিনি দর্শক পর্বে হাজির হন। দর্শকদের উদ্দেশ্যে নিজের ভালোলাগার কথা জানাতে গিয়ে বলেন, ‘নিজের ব্যক্তিগত ব্যস্ততার জন্যই এই বিরতি নিয়েছিলাম। এখন আবার নতুন করে শুরু করছি। আশা করছি, আপনাদের ভালো কিছু কাজ উপহার দিতে পারব।’ এ ছাড়া তিনি দর্শকদের উদ্দেশ্যে স্বকণ্ঠে একটি গানও গেয়ে শোনান। উল্ল্যেখ্য, এই অনুষ্ঠানে দীর্ঘদিন পর অঞ্জনা ও জাভেদের একটি বিশেষ নৃত্য পরিবেশনাও রয়েছে। এ ছাড়া একটি বিশেষ সেগমেন্টে ভালোবাসা দিবস নিয়ে কথা বলেছেন শফিক রেহমান।