এবার দুই পর্বে ‘প্রতিদিনের বইমেলা’ সরাসরি সম্প্রচার করবে বাংলাভিশন। এই অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্টের মধ্যে থাকবে—মেলায় নতুন আসা এবং মোড়ক উন্মোচিত বইয়ের তথ্য, প্রকাশকের কথা, নতুন ও বিশিষ্ট লেখকদের সাক্ষাত্কার, মেলায় আসা বিশিষ্টজনের সাথে কথোপকথন, ভাষা সৈনিকদের সাথে স্মৃতিচারণ, মেলায় আসা প্রবাসীদের অনুভূতি, শিক্ষার্থীদের সাথে কথোপকথন এবং মেলার বিভিন্ন খবরাখবর। মাহিদুল ইসলামের উপস্থাপনায় ‘প্রতিদিনের বইমেলা’র প্রথম পর্ব বাংলাভিশনে সরাসরি সম্প্রচার হবে প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে এবং মনজুরুল হকের উপস্থাপনায় ২য় পর্ব সরাসরি সম্প্রচার হবে প্রতিদিন বিকাল ৫টা ২০ মিনিটে।
