আমাদের সমাজে একজন নারীর অধিকাংশ সময়ে কোনো ব্যক্তি পরিচয় থাকে না। জ্ঞান হওয়ার পর থেকে নারীকে নিষেধের বেড়াজালে বড় হতে হয়। তার প্রতিটি পদক্ষেপ নির্ধারিত হয় অপরের অঙগুলি নির্দেশে। আমাদের দেশের নারীরা আত্মনির্ভরশীল নয়, অত্যন্ত আবেপ্রবণ, যুক্তিহীন, তার অনুভুতি সহজে আহত হয়, সিদ্ধান্ত নিতে সময় লাগে, মোটেও আত্মবিশ্বাসী নয়, খুব বেশি পরনির্ভর। সময় পাল্টেছে, নারী আর ঘরের কোণে নেই, তারা বেরিয়ে পড়েছে। কাজ করছে অফিস আদালতে, নিজেকে বিলিয়ে দিচ্ছে দেশের তরে। ‘আজকের অনন্যা’ সেই সকল নারীদের প্ল্যাটফর্ম, যারা নিয়মিত জীবনে বিভিন্ন গুরুত্বপুর্ণ কাজ করেন। বিশেষ করে সংসার, চাকরি, ব্যবসা, সেবামূলক কাজ। কিন্তু এর বাইরেও আরও অনেক কিছু করতে পারেন, করতে চান, পাশাপাশি আছে লুকানো প্রতিভা, যা সময় সুযোগের অভাবে প্রকাশ হয়নি। ‘আজকের অনন্যা’র এবারের পর্বে আছেন চির সবুজ তিন জন সংগীতশিল্পী। এরা হলেন শাম্মী আখতার, ফাতেমাতুজ্জোহরা এবং আবিদা সুলতানা। তানিয়া আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটি আজ রাত ৯টা ৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।
