জন্মদিন

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ১৮:৫৩
জ্যাকি শ্রফ :১৯৬০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। ‘হিরো’ ছবির মাধ্যমে সর্বপ্রথম তারকাখ্যাতি পান তিনি। প্রায় ২৮ বছর ধরে চলচ্চিত্র অভিনয়ের সঙ্গে জড়িত। অভিনয় করেছেন ১৫০টিরও বেশি ছবিতে। তার অধিকাংশ সফল ছবির পরিচালক সুভাস ঘাই। এখনও তিনি নিয়মিত বলিউডে অভিনয় করছেন। অর্জন করেছেন একাধিক সম্মাননা।