বিনোদন প্রতিদিন চয়েজ

আজ ওস্তাদ ওয়াসিম আহমেদ খানের পরিবেশনা

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ১৮:৫৪
প্রতি শুক্র ও শনিবার রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ‘বেঙ্গল আইটিসি এসআরএ ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল ২০১২’। ‘ভালো গান দিয়ে ভালো দিন আসুক’ এই প্রতিপাদ্য নিয়ে গত বছরের ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উত্সবে উপমহাদেশের প্রায় ১০০ জন খ্যাতিমান শিল্পী সংগীত ও নৃত্য পরিবেশন করেন। আজ প্রচার হবে প্রখ্যাত উচ্চাঙ্গসংগীতশিল্পী ওস্তাদ ওয়াসিম আহমেদ খানের পরিবেশনা।