সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন জাতীয় দলের ম্যানেজার হতে যাচ্ছেন। বেশ কিছু দিন ধরেই জাতীয় ফুটবল দলের জন্য একজন ম্যানেজার খোঁজা হচ্ছিল। বিশেষ করে গতবছর নেপাল, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের বাজে হারের পর। ওই খেলাগুলোয় জাতীয় দলের ম্যানেজার ছিলেন সত্যজিত দাস রুপু। এই তিন মাচে বাংলাদেশের লজ্জাজনক হারের কারণে ন্যাশনাল টিমস কমিটি ভেঙ্গে দেয়া হয়। জানা গেছে, সাবেক ফুটবলার ইকবালও জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী।
