বিশ্বের অন্যান্য দেশের ন্যায় এবার ওয়েস্ট ইন্ডিজেও শুরু হতে যাচ্ছে টি-২০ টুর্নামেন্ট। ওয়েস্ট ইন্ডিজের নগর কেন্দ্রিক ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) প্রথম আসর বসবে আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে। চলতি বছরের ২৯ জুলাই-২৬ আগস্ট পর্যন্ত এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। এ সময়ে ওয়েস্ট ইন্ডিজ দলের আন্তর্জাতিক কোন সূচি থাকবে না এবং আঞ্চলিক সকল খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। মোট ছয়টি দল নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।—বাসস
