প্রতিপক্ষ সুইজারল্যান্ডের মাঠে আগামী ১৪ আগস্ট একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ব্রাজিল। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সূত্রে একথা জানানো হয়। আগামী জুন মাসে কনফেডারেশন্স কাপের পর এটাই হবে ব্রাজিলের প্রথম ম্যাচ। সুইজারল্যান্ডের বাসেল শহরের সেই জ্যাকব পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানায় সিবিএফ।
২০১৪ সালের বিশ্বকাপ আয়োজক, কোচ লুইস ফেলিপ স্কোলারির ব্রাজিল দল আগামী ১৫-৩০ জুন অনুষ্ঠিতব্য কনফেডারেশন কাপের আগে চারটি প্রীতি ম্যাচ খেলবে।
আগামী ফেব্রুয়ারি ওয়েম্বলিতে ইংল্যান্ড, ২১ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় ইতালি এবং চারদিন পর ইংল্যান্ডের মাটিতে রাশিয়ার বিরুদ্ধে এবং ২ জুন রিওদির মারকানা স্টেডিয়ামে আবারো ইংল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। —বাসস
