বিরোধী দল দমনে সরকার মরিয়া

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:৫৭
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, বর্তমান সরকার বিরোধী দল দমনে মরিয়া হয়ে উঠেছে। নির্বিচারে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে নির্যাতন চালাচ্ছে। তারা গণতন্ত্রকে হত্যা করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার পাঁয়তারা করছে। দুই নেতা আরও বলেন, সরকারের অব্যাহত দমন পীড়নে দেশবাসী অতিষ্ঠ। তবে তাদের ভুলে যাওয়া উচিত নয় যে দমন পীড়ন ও নির্যাতন করে কোন সরকারই কখনো থাকতে পারেনি, তারাও পারবে না। জনগণ এখন সরকারের পতনের অপেক্ষায় প্রহর গুনছে। যেকোন সময় সরকারের পতন ঘটতে পারে। এ সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে মূলত দলীয় সরকারের অধীনে নির্বাচন করে আবারো ক্ষমতায় আসার জন্য। কিন্তু তাদের এই দিবাস্বপ্ন কোনদিনই সফল হবে না।