মার্চে কুড়িল ফ্লাইওভার উদ্বোধন

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:৫৮
রাজধানীর হাতিরঝিলের পর আরেকটি নান্দনিক সৌন্দর্যের প্রতীক কুড়িল ফ্লাইওভার আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে। রাজউকের সাথে প্রতিপক্ষের মামলা, রেলওয়ে জমি প্রাপ্তি নিয়ে সময় ক্ষেপণ ও অবৈধ দখলদার উচ্ছেদসহ সকল প্রতিবন্ধকতা দূর করে কুড়িল ফ্লাইওভারের নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে। ‘আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে এবং মার্চ মাসের প্রথম সপ্তাহে কুড়িল ফ্লাইওভারের উদ্বোধন করা হতে পারে’ বলে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদা জানিয়েছেন।