ইমনকে নিয়ে ‘পরবাসিনী’র টানা শুটিং

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৬
গেল সপ্তাহের প্রায় পুরোটা সময়ই স্বপন আহমেদ তার নতুন চলচ্চিত্র নিয়ে ব্যস্ত ছিলেন তার অভিনেতা ইমনকে নিয়ে। এদিকে ‘পরবাসিনী’র মূল নায়ককে ইমন না নিরব। এমন প্রশ্নে নানান সন্দেহের বাতাস বইলেও এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এখনকার চলচ্চিত্রের বাজারের যে অবস্থা তার কথা চিন্তা করেই এই ছবিটিকে তারকা সমৃদ্ধ করার চেষ্টা করছি। তাই ‘পরবাসিনী’ ছবিতে শুধু ইমন বা নিরবই নয় আরও একাধিক চলচ্চিত্র তারকা কাজ করবেন। এটি দেশের প্রথম সায়েন্স ফিকশন মুভি। তাই আমি কোনোভাবেই ছবিটির মান নামাতে চাই না। ‘গেল কয়েকদিন মতিঝিলের কয়েকটি কর্পোরেট অফিসে ইনডোর শুটিং হয়েছে। ‘পরবাসিনী’ ছবিটি প্রসঙ্গ চিত্রনায়ক ইমন বলেন, ‘ছবিটি সব অর্থেই ভিন্ন ঢঙের তা এই ছবিতে যারা সংশ্লিষ্ট রয়েছেন। তারা এরই ভেতর টের পেয়েছেন। ছবির শুটিং আর এর পোস্ট প্রোডাকশন থেকেই বুঝা যায় ছবিটি সবার থেকে আলাদা হবে। ’