সবসময়ই সময়ের সাথে তাল মিলিয়ে চলেছে বলিউড ইন্ডাস্ট্রি। সেই সাথে তারকারাও পিছিয়ে নেই। পোশাক-আশাক থেকে শুরু করে চরিত্র পর্যন্ত সবকিছুতেই স্বাধীনতা পছন্দ করেন তারা। সম্প্রতি এক সাক্ষাত্কারে দীপিকা বলেন, ‘অনেক দর্শকেই হয়তো ভাবে যে, চলচ্চিত্রে যে যেই চরিত্রটি করে বাস্তবে লোকটি বোধহয় সেরকমই। কিন্তু আসলে তা নয়, ফিল্মের একজন ভিল্যান বাস্তবে ভিল্যান নয়। আমার নেগেটিভ চরিত্রে কাজ করার ইচ্ছে আছে। খুব ভালো একটি নেগেটিভ চরিত্র পেলে অবশ্যই কাজ করব এতে কোনো আপত্তি নেই।’ একই সাক্ষাত্কারে দীপিকা আরও বলেন, ‘আমি খোলামেলা পোশাকেই বেশি বিশ্বাসী। নির্দিষ্ট পোশাকের মধ্যে গণ্ডিবাঁধা হয়ে থাকতে আমি নিজেও চাই না। আর সময়ের চাহিদাও তাই। তাহলে আমার কেনো আপত্তি থাকবে খোলামেলা পোশাক পড়তে।
