চলচ্চিত্র আর নাটকের গানে ঝিলিক

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৮
চলচ্চিত্র আর প্লে-ব্যাক নিয়ে নিজের মতো করেই এগোচ্ছেন কণ্ঠশিল্পী ঝিলিক। ‘সেরাকণ্ঠ’ রিয়েলিটি শো থেকে বিজয়ী এই কণ্ঠশিল্পী নিজের গানের ক্যারিয়ার প্রসঙ্গে বলেন, ‘এখনকার গানের বাজার আগের চেয়ে আরও প্রতিযোগীতামূলক। তাই নিজের ভালো কিছু গান করার চেষ্টা করছি। এর ভেতরে বেশ কয়েকটি ভিডিওর কাজ শেষ করলেন ঝিলিক। চলচ্চিত্রের গানে আরও বেশি কাজ করতে চায়। কিন্তু এখনকার রিয়েলিটি হলো ভিডিও না থাকলে চ্যানেলগুলো গানের প্রচার খুব একটা করে না। তবুও আমি নিজের গানের কণ্ঠের জোরেই টিকে থাকতে চায়। এর ভেতরে বেশ কটি টিভি নাটকের কাজও শেষ করলাম। নতুন অ্যালবাম প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘এ বছর আমার নতুন সলো অ্যালবাম করলেও তা বছরের শেষের দিকে। এর মাঝে আমার নিজের লাইভ শো ও অন্যান্য টিভি শোতেই নিজের গানগুলো প্রমোট করব।