জন্মদিন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৯
শাকিরা :১৯৭৭ সালের এই দিনে তার জন্ম। তার সুমধুর কণ্ঠ ও অনবদ্য নৃত্যের মাধ্যমে জয় করে নিয়েছেন কোটি দর্শকের হূদয়। বিশ্ববিখ্যাত এই তারকা শুধুই গায়িকা নয়, তিনি নৃত্যশিল্পী, অভিনেত্রী, লেখিকা, সংগীত পরিচালক এবং প্রযোজকও বটে। তার সবকটি অ্যালবামই হিট। তার মধ্যে ‘পিজ ডিসকেলজোস’, ‘লন্ড্রি সার্ভিস’, ‘সি ওলফ’ অন্যতম। তার সর্বশেষ অ্যালবাম ‘সালে এল সল’ বেশ জনপ্রিয়তা পায়। এই অ্যালবামের ‘ওয়াকা ওয়াকা’ ও ‘লুকা’ গান দু’টি বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে। দুইশতাধিক অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। সম্প্রতি তিনি মা হয়েছেন। জেরার্ড পিকে ও শাকিরা দম্পতির এটিই প্রথম সন্তান। সন্তানকে নিয়েই আপাতত ব্যস্ত শাকিরা।