বিপিএল সেমি হতে পারে চট্টগ্রামে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৫
বিপিএল’র চলতি আসরের সেমিফাইনাল পর্ব চট্টগ্রামে আয়োজনের পরিকল্পনা হচ্ছে। চিন্তা-ভাবনা চলছে আরো কয়েকটি ম্যাচ যেন চট্টগ্রামে হয়। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে বিসিবি’র এ্যাডহক কমিটির সভাপতি নাজমুল হাসান পাপন চট্টগ্রামের ক্রীড়া সংগঠকদের এমন আশার কথা শোনান। ঢাকা ও খুলনা পর্বে যখন বিপিএল আসর ম্যারম্যারে অবস্থায় পরিণত হয়েছিল সেখানে এমএ আজিজ স্টেডিয়ামে দর্শকের বাঁধভাঙা জোয়ার বিপিএলকে জমিয়ে তুলেছে। এমন পরিস্থিতি দেখে বিসিবি সভাপতি চট্টগ্রামে বিপিএলের নকআউট পর্বও এখানে আয়োজনের চেষ্টা করবেন বলে ঘোষণা দেন। তবে এখনো তিনি নিশ্চিত নন। ঢাকায় গিয়ে বিপিএল কমিটি ও অংশগ্রহণকারী দলগুলোর সাথে বৈঠক করে সিদ্ধান্ত দেবেন।