বিশ্ব জলাভূমি দিবস আজ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৫
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বিশ্ব জলাভূমি দিবস পালিত হবে। আমাদের জীবন ও জীব-বৈচিত্র্য সুরক্ষায় জলাভূমি ও এর পানির ভূমিকা গুরুত্বপূর্ণ এ আহ্বানের মধ্য দিয়ে এ বছর এ দিবস পালন করা হবে। এ বছর এ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জলাভূমি ও পানি ব্যবস্থাপনা।’ দিবসটি উপলক্ষে আজ দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম অব জার্নালিস্ট (ডব্লিউডব্লিউএফজে), বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি), বাংলাদেশ পৌষ এবং আইইউসিএন বাংলাদেশ’র যৌথ উদ্যোগে ‘জলাভূমি ও পানি ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।