ঢাবি কারিগরি কর্মচারী সমিতি

সভাপতি জামাল সম্পাদক মোশাররফ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরি কর্মচারী সমিতির সাধারণ নির্বাচনে জামাল-মোশারফ পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। ২৩ সদস্যবিশিষ্ট পরিষদে মো. জামাল উদ্দিন সভাপতি ও মো. মোশারফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে অন্যান্য পদে যারা নির্বাচিত হন তারা হলেন- মো. ফজলুল হক লিটন, কোষাধ্যক্ষ ও মুহাম্মদ ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক। -প্রেস বিজ্ঞপ্তি