রাজধানীর এ্যালিফেন্ট রোডে ইস্টার্ন মল্লিকা মার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ডে আসবাবপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার দুপুর ১২টার দিকে ঐ মার্কেটের নিচ তলায় মাস্টার গহনা নামের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। এতে ঐ দোকানের ফলস সিলিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস পলাশী স্টেশন থেকে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের ১০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করা হয়েছে।
