হকি ফেডারেশনের ৪০ বছর পূর্তিতে আজ সকাল ১১টায় ওসমানী মিলনায়তন থেকে র্যালি শুরু হয়ে তা মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এসে শেষ হবে। এর পর পাঁচজন করে সাবেক কৃতি খেলোয়াড় ও কোচ, ছয়জন সাবেক সাধারণ সম্পাদক, একজন আম্পায়ার ও দু’জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হবে। এছাড়াও সাবেক খেলোয়াড় ও মহিলা খেলোয়াড়দের দুটি প্রীতি ম্যাচও হবে হকি স্টেডিয়ামে, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্মাননা পাবেন যারা—সাবেক খেলোয়াড় খাজা ইউসুফ রেজা, বশির আহমেদ, আব্দুস সাদেক, আজিজউল্লাহ হায়দার জামাল ও জুম্মন লুসাই এবং কোচ হিসেবে নুরুল ইসলাম নান্না (মরণোত্তর), প্রতাপ শংকর হাজরা, এহতেশাম সুলতান ও আব্দুর রাজ্জাক। সাবেক সাধারণ সম্পাদকরা হলেন মাহমুদুর রহমান মোমিন, মীর্জা ফরিদ আহমেদ, আলিউজ্জামান খান, শামসুল বারী, সাজেদ এ আদেল ও খোন্দকার জামিল উদ্দিন। মরণোত্তর সম্মাননা পাচ্ছেন আম্পায়ার শেখ নুরুল ইসলাম ও সাংবাদিক আব্দুল হামিদ। প্রবীণ সাংবাদিক হিসেবে সম্মাননা পাচ্ছেন মুহাম্মদ কামরুজ্জামান।
