ইসলামপুর ফুটবল

বেলগাছা চ্যাম্পিয়ন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৫
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা উপজেলার গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে গত বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে বেলগাছা চ্যাম্পিয়ন ও চিনাডুলী রানার্সআপ হয়। স্থানীয় একতা সমাজসেবক সমিতির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে আটটি দল অংশ নেয়। চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে খেলা শেষে প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তফা আল-মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বাদল, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, জাহিদুল ইসলাম সোহেল মিয়া, শিক্ষক আব্দুস সাত্তার রাজা মিয়া প্রমুখ।