‘পাইরেট অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত জনপ্রিয় হলিউডি চিত্রনায়িকা পেনেলোপে ক্রুজ দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে পেনেলোপে আবারও মা হওয়ার বিষয়ে সাংবাদিকদের আঁচ দেন। তিনি আরও বলেন, ‘আমি আমার সন্তানদেরকে একেবারে সাধারণ মানুষের মতো করেই বড় করব। আমাদের তারকাখ্যাতির প্রভাব তাদের উপর পড়ার কোনো সুযোগ দিব না। এমনকি তাদের বন্ধুরাও যেন ধারণা না করতে পারে সেভাবেই তাদের বড় করে তুলব। তারা একেবারে সাধারণ মানুষের মতো করেই চলবে। এর সব ধরনের পরিকল্পনা আমরা করেছি।’ উল্লেখ্য, পেনেলোপে ক্রুজ ও জেভিয়ার বার্ডেম দম্পতির এরইমধ্যে দুই বছর বয়সী লিওনার্দো নামের একটি পুত্র সন্তান রয়েছে।
