বিদ্যা বালান অভিনীত ২০১০ সালে মুক্তি পাওয়া সুপারহিট চলচ্চিত্র ‘ইশকিয়া’র সিক্যুয়াল ‘ঢের ইশকিয়া’তে এবার অভিনয় করবেন কঙ্গনা রানাউত। প্রথমাবস্থায় এই চরিত্রের জন্য বাছাই করা হয়েছে হুমা কুরেশিকে, কিন্তু প্রযোজকের নির্দেশেই পরবর্তীতে পরিচালক হুমা কুরেশির বদলে কঙ্গনা রানাউতকে নিয়েছেন। আর এর মধ্য দিয়ে ইমরান হাশমি ও কঙ্গনা রানাউত আবারও জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন। উল্লেখ্য, এর আগে কঙ্গনা-হাশমী ‘গ্যাংস্টার’ ছবিতে অভিনয় করেছিলেন। পরিচালক মারফত জানা গেছে সব ধরনের প্রস্তুতিমূলক কাজ শেষ, খুব শীঘ্রই ছবিটির শুটিং শুরু হবে।
