শাদমান-সালমার ‘সুরের আকাশ’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫২
হারানো দিনের কালজয়ী বাংলাগান নিয়ে শাদমান কিবরিয়া ও সালমা কিবরিয়া জুটির ‘সুরের অকাশ’ শিরোনামের একটি নতুন অ্যালবাম বাজারে প্রকাশ হয়েছে। অ্যালবামটি বাজারজাত করছে ফাহিম মিউজিক। ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। শিল্পীদ্বয় অ্যালবামটি প্রসঙ্গে বলেন, ‘আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে সবার সব সময় ভালোলাগে এমন ১০টি গান নিয়ে অ্যালবামটি করেছি। আশাকরি শ্রোতাদের সহযো-গিতা পাব।’