স্বপ্নদলের ব্যতিক্রমী প্রযোজনা মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’-এর ১৯তম প্রদর্শনী অনুষ্ঠিত হয় গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। ‘আরব্য রজনী’র অমর কাহিনী ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত দর্শকনন্দিত এ মাইমোড্রামার কাহিনী-পুনর্বিন্যাস ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ‘জাদুর প্রদীপ’ মাইমোড্রামায় অভিনয় করছেন—সুকন্যা, মনির, রেজাউল, আল-আমিন, শাহীন, সোনালী, সামাদ, শিশির, ইমন, রাকিব, শরীফ, মোস্তাফিজ, সাহান, শাওন, মণি, আলো, মাধুরী প্রমুখ।
