মরগান ফেয়ারচাইল্ড :হলিউডের জনপ্রিয় অভিনেত্রী। ১৯৫০ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। অভিনয় শুরু করেন ১৯৬৭ সালে। তার প্রথম ছবি ‘এ বুলেট ফর প্রিটি বয়’। ১৯৮২ সালের ‘দ্য সিডাকশন’ খ্যাত এই অভিনেত্রী প্রায় শতাধিক ছবিতে অভিনয় করেন। তার অভিনীত ‘বডি ক্যামিস্ট্রি’ ছবিটি ব্যাপক আলোচিত হয়। তিনি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাটকে অভিনয় ও উপস্থাপনার কাজও করেছেন। সর্বশেষ তার অভিনীত ‘স্প্রিং ব্রেক ৮৩’ এবং ‘অ্যা পারফেক্ট এন্ডিং’ ছবি দুটি মুক্তি পায়।
